আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সপ্তাহান্তে দুই পক্ষের মধ্যে হামলা-পালটা হামলার ঘটনা ঘটলেও বিনিয়োগকারীরা আশা করছেন, আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম কমেছে

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্টের সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ০৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে নেমেছে। একইভাবে, সেপ্টেম্বরের বেশি লেনদেন হওয়া চুক্তির দাম ০ দশমিক ৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৫১ ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ৬৬ শতাংশ বা ৪৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৩২ ডলারে নেমেছে।

বিশ্লেষকরা কী বলছেন

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, "দোহার সম্ভাব্য বৈঠক থেকে ইতিবাচক ফল আসতে পারে—এমন আশায় বিনিয়োগকারীরা তেলের দাম নির্ধারণ করছেন। তবে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।" তিনি আরও বলেন, "বাজারে সতর্ক আশাবাদ রয়েছে। তবে উত্তেজনা সত্যিই কমছে—এমন স্পষ্ট লক্ষণ না দেখা পর্যন্ত বিনিয়োগকারীরা ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানেই থাকবেন।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের অবস্থান

এদিকে, কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান। তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের প্রশ্নে নিজেদের অবস্থানেও অনড় থাকার কথা জানিয়েছে দেশটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ