নেদারল্যান্ডসের সহযোগিতা চাইলেন পানিসম্পদ মন্ত্রী
নেদারল্যান্ডসের সহযোগিতা চাইলেন পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শাহিদুদ্দিন চৌধুরী এনী বলেছেন, স্বাধীনতার পর থেকে নেদারল্যান্ডস বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি নেদারল্যান্ডস সরকারকে টেকসই পানি ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং মানবসম্পদ উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মন্ত্রী বুধবার তার অফিসে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন। পিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দ্বিপাক্ষিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ভৌগোলিক সাদৃশ্য রয়েছে এবং তিনি ডেল্টা প্ল্যান, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা, টেকসই নদী ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নে তার সরকারের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব (পানি ও জলবায়ু) ইঙ্গে ক্লাসেন উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ