চামড়া ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মন্ত্রী
চামড়া ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কুরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চামড়া শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আকস্মিক পরিদর্শন

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকার আমিন বাজারের চামড়া বিক্রয় কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা, সিন্ডিকেট বা চামড়ার অপচয় না ঘটে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

পর্যবেক্ষণের উদ্দেশ্য

কুরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে মন্ত্রী কাঁচা চামড়ার ক্রেতা ও বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতি, মূল্য, সংরক্ষণ ব্যবস্থা ও সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, চামড়া শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং এই খাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং চামড়ার মান বজায় রাখার জন্য নির্দেশনা দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ