অস্ট্রেলিয়ায় প্রবাসী রেমিয়ানদের অংশগ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (ডিআরএমসি এএএ)।
উদ্বোধনী অনুষ্ঠান
এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাফিস ইমতিয়াজের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে খন্দকার মঞ্জুরুল খালেদ সোহাইল সংগঠনের প্রতীক ও ওয়েবসাইট উন্মোচন করেন। সাধারণ সম্পাদক সোলায়মান দেওয়ান দানি সংগঠনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। কোষাধ্যক্ষ মাহবুব আবদুল্লাহ আর্থিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্য
সংগঠনের সভাপতি চিকিৎসক হালিম চৌধুরী সব রেমিয়ানকে ব্যক্তিগত মতভেদ ভুলে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তা
অনুষ্ঠানে নিউজিল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসতিয়াক আহমেদ, ডিকিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মইনুল হক নবীনসহ প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা পাঠ করা হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা
ভবিষ্যতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন শিক্ষার্থীদের সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]



