পাকিস্তানের জন্য ইতিহাস বনাম ভূগোলের প্রশ্ন ভারতের সেনাপ্রধানের
পাকিস্তানের জন্য ইতিহাস বনাম ভূগোলের প্রশ্ন সেনাপ্রধানের

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রতিবেশী দেশ পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসে পরিণত হবে।

সেনা সংবাদ অনুষ্ঠানে মন্তব্য

শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ইউনিফর্ম আনভেইল্ড আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি আবার সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসের অংশ হবে।

অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট

ভারতের সেনাপ্রধানের এই মন্তব্য এসেছে অপারেশন সিঁদুরের প্রথম বার্ষিকী পালনের কয়েকদিন পর। গত বছরের ৭ মে ভারত এই অভিযান শুরু করে। ইসলামাবাদের বিরুদ্ধে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে কথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তানও পাল্টা সামরিক অভিযান শুরু করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংঘাতের সমাপ্তি

দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী চলা সামরিক সংঘাত শেষ হয় গত বছরের ১০ মে সন্ধ্যায়, যখন উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। এই ঘটনার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও চাপের মুখে রয়েছে।

ভারতের সেনাপ্রধানের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে, কারণ এটি সরাসরি পাকিস্তানের ভবিষ্যৎ অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ