ইতালিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার শফিকুল
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার শফিকুল

স্বপ্ন ছিল পরিবারকে একটু সুখে রাখবেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ইতালি গিয়েছিলেন শফিকুল ইসলাম (৫৫)। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। গত রোববার দেশটিতে ট্রেন দুর্ঘটনায় শফিকুল নিহত হন।

দুর্ঘটনার বিবরণ

শফিকুল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার গ্রামের বাসিন্দা। রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ইতালিতে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তিনি নিহত হন।

স্বজনেরা জানান, প্রায় ২৭ বছর আগে ইতালিতে যান শফিকুল। তিনি সেখানে একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। স্ত্রী ও চার সন্তানের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন তিনি। রোববার কর্মস্থলে যাওয়ার পথে ইতালির বেরগামো প্রদেশের লেভাতে শহরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন শফিকুল। পরে দেশটির পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ইতালির একটি হাসপাতালের মর্গে পাঠায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের শোক

রোববার বিকেলে ইতালিতে শফিকুলের সঙ্গে থাকা এক বাংলাদেশি বন্ধু তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারকে জানান। কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকতিয়ার আলম মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন দুর্ঘটনায় শফিকুলের মৃত্যু হয়।

শফিকুলের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, ‘কাকা ইতালিতে কষ্ট করে কাজ করে দেশে তাঁর সংসার চালিয়েছেন। আমাদের পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম মানুষ। সরকারসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন জানাই, কাকার লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ