জাকার্তায় ট্রেন সংঘর্ষে নিহত ৭, আহত ৮১
জাকার্তায় ট্রেন সংঘর্ষে নিহত ৭, আহত ৮১

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮১ জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে আটকে পড়া জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কোম্পানি কেএআই-এর মুখপাত্র আন্না পুরবা হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, দূরপাল্লার একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

আন্না পুরবা আরও জানান, দূরপাল্লার ট্রেনের ২৪০ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন; হতাহতের সব ঘটনাই ঘটেছে কমিউটার ট্রেনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেল অপারেটর কেএআই-এর মুখপাত্র ফ্রানোতো উইবোবো জানান, লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্যাক্সি কমিউটার ট্রেনটিকে আঘাত করে। এর ফলে ট্রেনটি লাইনের ওপর থেমে যায় এবং ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা দূরপাল্লার ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। জাকার্তার পুলিশ প্রধান আসিপ এডি সুহেরি জানিয়েছেন, দূরপাল্লার ট্রেনটি কমিউটার ট্রেনের শেষ বগিতে আঘাত করে, যা ছিল নারী-বিশেষায়িত বগি।

ইন্দোনেশিয়ার ডেপুটি হাউস স্পিকার সুফমি দাসকো আহমদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধার অভিযানে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং রেড ক্রস অংশ নিয়েছে। জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, দুমড়েমুচড়ে যাওয়া বগির ভেতর থেকে আটকে পড়াদের বের করতে বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এখনো দুইজন বগির ভেতর জীবিত আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৯ বছর বয়সী সাওসান সারিফাহ বর্তমানে বেকাসি হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙা হাত এবং উরুর ক্ষত নিয়ে তিনি বলেন, আমি ভেবেছিলাম আজই মারা যাব। ট্রেনটি বেকাসি তিমুর স্টেশনে দাঁড়িয়ে ছিল। সবাই নামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বিকট শব্দে ইঞ্জিনটি এসে আমাদের ধাক্কা দেয়। চোখের পলকে সব ঘটে গেল।

তিনি আরও জানান, ট্রেনের ভেতর মানুষের স্তূপ তৈরি হয়েছিল। আমি ভাগ্যক্রমে উপরে ছিলাম বলে দ্রুত বের হতে পেরেছি। কিন্তু আমার নিচে যারা চাপা পড়েছিল, তাদের কী হয়েছে জানি না।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে পশ্চিম জাভা প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত এবং দুই ডজন মানুষ আহত হয়েছিলেন।