মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় আল কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী ও তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী হামলা চালিয়েছে।
সরকারি বিবৃতি
গতকাল রোববার এক বিবৃতিতে মালি সরকারের মুখপাত্র ইসা উসমান কুলিবালি বলেন, হামলাকারীরা কামারার বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি নিহত হন। গত শনিবার আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীরা বিভিন্ন স্থানে হামলা চালায়। ওইদিন গ্যারিসন শহর কাতিতে কামারার বাসভবনেও হামলা হয়।
সামরিক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি
২০২০ ও ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কামারা। তার মৃত্যু দেশটির নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।



