গাজায় একদিনে ৩০০ যুগলের গণবিয়ে, আমিরাতের সহায়তা
গাজায় একদিনে ৩০০ যুগলের গণবিয়ে

দখলদার ইসরাইলের হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজায় এই বিয়ের আয়োজন করা হয়।

বিশাল আয়োজনে ৩০০ দম্পতি

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদম্পতিদের পরিবারের সদস্যরা, স্থানীয় নেতা ও প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী ও সাধারণ জনতা। সবমিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ এই বিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিলেন।

আমিরাতের 'গালান্ত নাইট ৩' প্রকল্প

আমিরাতের 'গালান্ত নাইট ৩' প্রোগ্রামের আওতায় এই আয়োজন করা হয়। মূলত যারা অর্থাভাবে বিয়ে করতে পারছিলেন না, তাদের জন্যই এই বিশাল বিয়ের ব্যবস্থা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই গণবিয়ের জন্য কয়েক হাজার বাসিন্দা আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে বাছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হয়।

অর্থনৈতিক অস্বচ্ছলদের অগ্রাধিকার

আয়োজকরা জানিয়েছেন, অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের অগ্রাধিকার দিয়ে গণবিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের পাশাপাশি তাদের বিভিন্ন উপহারও দেওয়া হয়।

ফিলিস্তিনি সংস্কৃতির প্রতিফলন

কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনটি শুরু হয়। এরপর একে একে পড়ানো হয় বিয়ে। এতে ফিলিস্তিনি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়। অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীতও বাজানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ