ইরানকে অস্ত্র দিলে চীনা পণ্যে ৫০% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আকাশপথের হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ফক্স নিউজকে বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক ভালো হলেও এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


