১৫ লাখ ডোজ হামের টিকা দেশে পৌঁছেছে
১৫ লাখ ডোজ হামের টিকা দেশে পৌঁছেছে

দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।

টিকার চালানের বিবরণ

মন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে। বেলা পৌনে ১২টার দিকে এসব টিকা বিমানবন্দরে পৌঁছায়। তিনি বলেন, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে সৃষ্ট সংকট কাটাতে এই চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে টিকা আনা হয়েছে। এছাড়া নিয়মিত মজুদের কিছু টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহার করায় সাময়িক সংকট তৈরি হয়েছিল।

টিকার তালিকা

হাম, রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি এ চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও এসেছে। চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দিনে আর কোনো টিকার সংকট থাকবে না। মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

তিনি আরও জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে। এই উদ্যোগ দেশের টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ