ঢাকায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে
ঢাকায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে

রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় শনিবার (৪ জুলাই) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

ঢাকায় ছয় ঘণ্টার পূর্বাভাস

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর দিনের তাপমাত্রা হালকা কমতে পারে।

তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য

শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নদীবন্দরগুলোর জন্য সতর্কতা

দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ