প্রতিদিন লবঙ্গ খেলে শরীরে যে ৭টি পরিবর্তন আসে
প্রতিদিন লবঙ্গ খেলে শরীরে যে ৭টি পরিবর্তন আসে

লবঙ্গের পুষ্টিগুণ ও ইউজেনলের ভূমিকা

লবঙ্গ শুধু রান্নার মসলা নয়, এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ওষুধ। লবঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে এবং অল্প পরিমাণে ভিটামিন সি। আধুনিক গবেষণায় দেখা গেছে, লবঙ্গের বেশিরভাগ স্বাস্থ্যগুণের জন্য দায়ী ‘ইউজেনল’ নামক প্রাকৃতিক যৌগ। ইউজেনলের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশক বৈশিষ্ট্য।

সর্দি-কাশি ও গলার আরাম

ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি বা গলা খুসখুস করলে অনেকেই লবঙ্গ চিবিয়ে খান বা গরম পানিতে লবঙ্গ দিয়ে পানীয় তৈরি করেন। এর ঝাঁঝালো উপাদান গলায় আরাম দিতে এবং শ্বাসনালির অস্বস্তি কিছুটা কমাতে সাহায্য করতে পারে।

দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ কমায়

লবঙ্গের সবচেয়ে পরিচিত ব্যবহার হলো দাঁতের ব্যথা কমানো। এর মধ্যে থাকা ইউজেনল সাময়িকভাবে ব্যথা কমাতে পারে। এ কারণেই অনেক টুথপেস্ট ও মাউথওয়াশ তৈরিতে লবঙ্গের নির্যাস ব্যবহার করা হয়। পাশাপাশি এটি মুখের দুর্গন্ধ কমাতেও সহায়ক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হজমশক্তি বাড়ায়

যাদের গ্যাস, বদহজম বা পেট ফাঁপার সমস্যা রয়েছে, তাদের জন্য পরিমিত লবঙ্গ উপকারী। এটি হজমে সহায়ক কিছু এনজাইমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ফলে খাবার হজম সহজ হয় এবং পেটে অস্বস্তি কমতে পারে।

অ্যান্টিঅক্সিডেন্ট ও রোগপ্রতিরোধ ক্ষমতা

লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি-র‌্যাডিকেলের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে সুস্থ রাখে।

প্রদাহ ও জয়েন্টের ব্যথা কমায়

লবঙ্গের প্রদাহনাশক উপাদান শরীরের ফোলাভাব ও জয়েন্টের অস্বস্তি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। এ কারণে অনেক সময় লবঙ্গ তেল মালিশের জন্যও ব্যবহার করা হয়। তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লবঙ্গের এই উপকারিতা পেতে প্রতিদিন ১-২টি লবঙ্গ খাওয়াই যথেষ্ট। তবে অতিরিক্ত লবঙ্গ খেলে পেটে জ্বালা বা অন্যান্য সমস্যা হতে পারে। তাই পরিমিত মাত্রায় লবঙ্গ খাওয়া উচিত।