মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে আহত এক ব্যক্তি হাসপাতালে
মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যক্তি হাসপাতালে

মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে আহত এক ব্যক্তি

রাজধানীর মহাখালী এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রফিকুল ইসলাম মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক (আউট সোর্সিং) কর্মচারী। শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে রফিকুলের বোন রাশেদা বেগম জানান, গত রাত সোয়া ১০টার দিকে রফিকুল মহাখালী পুরোনো কাঁচাবাজারের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি তার বাম ঊরুতে লাগে। কারা এবং কেন তাকে গুলি করেছে, তা তিনি জানেন না বলে জানান রাশেদা।

রফিকুল মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে থাকেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, অস্ত্রোপচারের পর তার ঊরু থেকে একটি গুলি বের করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ