ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১৯
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশুমৃত্যুর ঘটনা থামছেই না। গতকাল সোমবার আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ২৫ শিশুর মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৯ শিশু

গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৯ শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৯ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২১টি শিশু।

মৃত শিশুর পরিচয়

মারা যাওয়া শিশুটির নাম রাবিয়া। তার বয়স ৭ মাস। সে টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকিপাড়া গ্রামের আবদুর রহিমের মেয়ে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাম আইসোলেশন ওয়ার্ডে শিশুটি মারা যায়। এর আগে ৩০ এপ্রিল শিশুটিকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে, হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইল হওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

মোট ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৮৮টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৪ শিশু। মৃত্যু হয়েছে ২৫ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৯ শিশু। গত ২৪ ঘণ্টায় কোনো শিশুকে রেফার করা হয়নি।

হাসপাতালের বিবৃতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১৯ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ