ম্যাট্রিক্স সোয়েটার্স লিড প্লাটিনাম সনদ অর্জন, লাবিব গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান হিসেবে রেকর্ড
ম্যাট্রিক্স সোয়েটার্সের লিড প্লাটিনাম সনদ অর্জন

বাংলাদেশের সোয়েটার শিল্পে টেকসই উন্নয়ন, সাশ্রয়ী বিদ্যুৎ, জ্বালানি ও পানির ব্যবহার এবং পরিবেশবান্ধব অবস্থানের কারণে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড। এটি বাংলাদেশের লাবিব গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সম্প্রতি রাজধানীর গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ প্রদান করা হয়।

সনদ গ্রহণ ও উপস্থিত ব্যক্তিবর্গ

ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেডের পক্ষে লিড প্লাটিনাম সনদ গ্রহণ করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, উপ ব্যবস্থাপনা পরিচালক (ফিন্যান্স) মিস পাপিয়া আকতার, উপ ব্যবস্থাপনা পরিচালক (সোয়েটার বিভাগ) অনিমেষ চন্দ্র মজুমদার, সহ লাবিব গ্রুপ এবং ইকো রে গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা।

লাবিব গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান হিসেবে রেকর্ড

এ নিয়ে লাবিব গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান এই সনদ (৮৮ পয়েন্ট) অর্জন করল। এর আগে গ্রুপের তিনটি অঙ্গপ্রতিষ্ঠান—সুলতানা সোয়েটার্স লিমিটেড, নাইস কটন লিমিটেড এবং রাইধা কালেকশনস লিমিটেড—একই সনদ লাভ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইউএসজিবিসি ও লিড সনদ সম্পর্কে

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’। এই সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ