জয়পুরহাটে কুরিয়ার গোডাউনে ৫৬ লাখ টাকার উত্তেজক ওষুধ জব্দ
জয়পুরহাটে কুরিয়ার গোডাউনে ৫৬ লাখ টাকার উত্তেজক ওষুধ জব্দ

জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ ‘পদ্মাপুর’ ব্র্যান্ডের জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিবরণ

সোমবার (৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিজিবি সদস্যরা জয়পুরহাট পৌর শহরের নতুনহাট সড়কের জানিয়ার বাগান এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালায়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান ও র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল অভিযানে অংশ নেয়।

জব্দকৃত পণ্য

অভিযানে গোডাউন তল্লাশি করে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচটি বস্তা থেকে সাত হাজার ২০০ পিস নিষিদ্ধ ‘পদ্মাপুর’ ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৬ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি প্রক্রিয়া

তিনি আরও জানান, এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা পণ্যগুলো বিজিবির সিজার স্টোরে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এসব অবৈধ পণ্য জনসমক্ষে ধ্বংস করা হবে।

উল্লেখ্য, জয়পুরহাটে বিজিবির এই অভিযান অবৈধ ওষুধ ও নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ