নরসিংদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
নরসিংদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের পরিচয়

নিহতরা হলো—ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তার (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামণি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তাদের মধ্যে দুজন মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। ফাতেমা ও আশামণি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। আর সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।

ঘটনার বিবরণ

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। একপর্যায়ে দীর্ঘ সময় পার হলেও তিন শিশুকে পুকুরে না দেখে বাড়ির এক ছোট শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে মৃত্যু হয়। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, ‘এটি মর্মান্তিক ঘটনা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ