২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১১৮ জন
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১১৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬৭ জন ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫১ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম রোগে কোনও মৃত্যু হয়নি এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে একজনের।

মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

গত ১৫ মার্চ হতে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৬২৬ জনের এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর হয়েছে ৯৩ জনের। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৭ জন। এছাড়া ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৮৫ হাজার ৫০৯ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৮১ হাজার ৮৮২ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ