হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯২
হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯২

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে দেশে আরও এক শিশু মারা গেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭৩ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৯ জন। ঢাকায় ওই শিশুটি মারা গেছে বলে জানা গেছে।

১৫ মার্চ থেকে মোট মৃত্যু ৭৪২

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৪২ শিশুতে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মারা গেছে ৬৪৯ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।

মোট আক্রান্ত ১ লাখ ২০ হাজার ৩৪৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ শিশুর। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৯৬৪ শিশুর। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৪৮ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও ছাড়া

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৫২২ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৬ হাজার ৮৪৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৬৭৮ জন শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ