হামে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াতের
হামে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

ছয় শিশু মৃত্যুর ঘটনায় একটি হাসপাতাল বন্ধ করা হলে, হামে ৬০০ এর বেশি শিশুর মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও দলটির মনোনীত মেয়র প্রার্থী সেলিম উদ্দিন।

মেডিকেল ক্যাম্পে বক্তব্য

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ভাটারায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি স্বাস্থ্য খাতের নানা অনিয়ম ও সংকট নিয়েও সমালোচনা করেন।

সেলিম উদ্দিন বলেন, দেশে হামে শিশু মৃত্যুর মিছিল শুরু হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও অদক্ষতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে শুধু কথার রাজনীতি করছে। অথচ সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য খাতের অনিয়ম

তিনি বলেন, সরকারি হাসপাতালে রোগীরা ওষুধ পান না, অথচ সেই ওষুধ বাজারে বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত বরাদ্দ নিয়ে নিম্নমানের যন্ত্রপাতি কিনে হাসপাতালে ফেলে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় জরুরি টিকার পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, হাসপাতালে শয্যা ও আইসিইউর সংখ্যা বাড়ানো, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও নজরদারি জোরদার, জাতীয় সংকটে বেসরকারি ক্লিনিকগুলোকে সমন্বিতভাবে কাজে লাগানো, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও অসহায়ত্ব কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান সেলিম উদ্দিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ