ঢামেকে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে বর্ণাঢ্য আয়োজন ও সচেতনতা ক্যাম্পেইন
ঢামেকে মিডওয়াইফ দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা

সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৮টায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিপাদ্য ও সচেতনতামূলক কার্যক্রম

এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল “One Million More Midwives”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাতৃত্বকালীন উচ্চ ঝুঁকি শনাক্তকরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। “নিরাপদ মাতৃত্ব, সুস্থ ভবিষ্যৎ” এই বার্তাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় মিডওয়াইফদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণ ও দাবি

শিক্ষার্থীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে মিডওয়াইফ সংকটের বিষয়টি তুলে ধরেন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে আরও দক্ষ মিডওয়াইফ নিয়োগের দাবি জানান। কর্মসূচির শুরুতে কেন্দ্রীয়ভাবে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও মিডওয়াইফ অংশগ্রহণ করেন। র্যালিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া দিবসটি উপলক্ষে নার্সিং কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা মিডওয়াইফদের ভূমিকা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা

র্যালি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা নার্সিং কলেজের প্রিন্সিপাল জান্নাতুন্নেসা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার নিলুফা ইয়াসমিনসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা। এছাড়াও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কর্মকর্তা, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।