স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশু মারা গেছে। এর মাধ্যমে দেশে হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। তবে এর মধ্যে ৪৪ জনের মৃত্যু হাম নিশ্চিত করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহে ১,৩৫৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৯০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা
এ পর্যন্ত সারা দেশে হামের সন্দেহে মোট ২২,৪৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৯,০১৮ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত মোট ৪,৬৯৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।



