২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯২
২৪ ঘণ্টায় হামে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯২

জাতীয়: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯২ শিশু হামে আক্রান্ত হয়েছে। সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯২ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮০ হাজার ১০৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাতজনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের। ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৩ জন; ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত এ সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।

গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে শিশুদের হামের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ