থাইরয়েড সমস্যার লক্ষণ ও প্রতিকার
থাইরয়েড সমস্যার লক্ষণ ও প্রতিকার

বাংলাদেশে থাইরয়েড গ্রন্থি ও থাইরয়েড হরমোনজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। থাইরয়েড সমস্যা প্রধানত দুই ধরনের: হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম।

হাইপোথাইরয়েডিজমের কারণ

হাইপোথাইরয়েডিজম সাধারণত তিনটি কারণে দেখা দেয়। প্রথমত, জন্মগত কারণে সদ্যোজাত শিশুদের থাইরয়েড গ্রন্থি তৈরি না হলে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হয়। দ্বিতীয়ত, অটোইমিউন রোগের কারণে থাইরয়েড গ্রন্থির বিরুদ্ধে অ্যান্টিবডি সক্রিয় হলে থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ করা বন্ধ করে দেয়। তৃতীয়ত, অপারেশন বা রেডিওথেরাপির কারণে থাইরয়েড গ্রন্থি নষ্ট হয়ে গেলেও হাইপোথাইরয়েডিজম হতে পারে।

হাইপারথাইরয়েডিজমের কারণ

শরীরে অ্যান্টিবডি অতিরিক্ত মাত্রায় থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করলে হাইপারথাইরয়েডিজমের সমস্যা দেখা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

থাইরয়েড সমস্যার লক্ষণ

থাইরয়েড সমস্যার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে:

  • গলা ফুলে যাওয়া বা নিচের দিকে ঝুলে পড়া
  • অতিরিক্ত গরম লাগা, হাত-পা ঘেমে যাওয়া
  • খাওয়া ঠিক থাকলেও ওজন কমে যাওয়া
  • ঘন ঘন পায়খানা হওয়া
  • ক্লান্তি ও অবসাদগ্রস্ততা
  • চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা
  • ওজন বাড়া বা কমা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া
  • বন্ধ্যত্ব বা গর্ভপাতের ঝুঁকি
  • দীর্ঘমেয়াদি বিষণ্নতা
  • ক্লান্তিবোধ, পেশিতে ব্যথা, চোখে সমস্যা

উপসর্গ দেখা দিলে রক্ত পরীক্ষার (TSH, T3, T4) মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। সময়মতো চিকিৎসা নিলে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ