টাঙ্গাইলে ভুল অ্যানেসথেসিয়ায় শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
টাঙ্গাইলে ভুল অ্যানেসথেসিয়ায় শিশুর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শহরের ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল অ্যানেসথেসিয়ায় ৯ বছর বয়সী চাঁদনি নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টনসিল অপারেশনের জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিবরণ

চাঁদনি উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া গ্রামের আপনের মেয়ে। স্বজনরা জানান, জ্বর ও গলার টনসিলের লক্ষণ নিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী চাঁদনিকে হাসপাতালে ভর্তি করানো হয়। ১২ হাজার টাকার চুক্তিতে হাসপাতালের ম্যানেজার রাশেদুজ্জামান অপারেশনের ব্যবস্থা করেন। এক নার্স চাঁদনির শরীরে ইনজেকশন পুশ করেন, যা অ্যানেসথেসিয়া হিসেবে ব্যবহৃত হয়।

ইনজেকশন দেওয়ার পর চাঁদনি অচেতন হয়ে পড়ে। চিকিৎসক ও ম্যানেজার শিশুটিকে অপারেশন না করে পর্যবেক্ষণের জন্য অপারেশন টেবিলে দুই ঘণ্টা ফেলে রাখেন। রাত ১০টার দিকে তারা চাঁদনিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে গা ঢাকা দেন। স্বজনরা জরুরি ভিত্তিতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. ফারহান চাঁদনিকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বজনদের অভিযোগ

শিশুটির দাদি মনোয়ারা বেগম বলেন, “অপারেশন থিয়েটারে আমার নাতনিকে দুই ঘণ্টা ফেলে রাখা হয়েছিল। ময়মনসিংহ রেফার্ড করার পর গাড়িতে তোলার সময় দেখি তার শরীর ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার না থাকায় নার্স ইনজেকশন দেয়, ভুল ইনজেকশনে তার মৃত্যু হয়।”

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মামুন হোসেন বলেন, “ওই ক্লিনিকেই শিশুটি মারা যায়। সম্ভবত ভুল অ্যানেসথেসিয়ার শিকার হয়েছিল।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থান

শনিবার ‘আল মদিনা ক্লিনিকে’ কাউকে পাওয়া যায়নি, তালা ঝুলছিল। ব্যবস্থাপক রাশেদুর জামান ও কর্ণধার ডা. হাফিজুর রহমানের মোবাইল বন্ধ পাওয়া গেছে। এতে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

স্থানীয় প্রশাসনের পদক্ষেপ

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, “ভুল চিকিৎসায় মৃত্যুর খবর ছড়ালে উত্তেজিত জনতা হাসপাতালে হামলা চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ না দেওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।”

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী বলেন, “লিখিত অভিযোগ না থাকলেও ফৌজদারি অপরাধের বিষয়ে প্রশাসন নিজ উদ্যোগে তদন্ত ও আইনি ব্যবস্থা নিতে পারে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”