ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক কিনা খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর
ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক কিনা দেখবেন মন্ত্রী

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বৈঠকের মাধ্যমে সমাধানের উদ্যোগ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আন্দোলনকারীদের নিয়ে বৈঠকে বসবেন। গণতান্ত্রিক দেশ হিসেবে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। আমরা দেখবো, তাদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য।

চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে কি না

আন্দোলনের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে কিনা প্রশ্নে মন্ত্রী বলেন, পরিস্থিতি এখনও ওই পর্যায়ে যায়নি। তারা (চিকিৎসকরা) সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন। আমরা সামগ্রিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় উপস্থিত ছিলেন – স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ছয় দফা দাবিতে কর্মবিরতি

উল্লেখ্য, ছয় দফা দাবি আদায়ে সারা দেশে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) সকাল থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও করেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ