সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। তাদের একজন ৬ মাস ও অন্যজন ৫ মাস বয়সী। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৃথক সময়ে তারা মারা যান।

মৃত শিশুদের পরিচয়

মৃত শিশুরা হলো সিলেটের বিশ্বনাথ উপজেলার সরতীষ গ্রামের আব্দুল আফিকের ছেলে ৬ মাস বয়সী ওমর ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরতপুর গ্রামের টুটুল সরকারের ছেলে ৫ মাস বয়সী প্রিয়ম সরকার। তারা দুজনই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে তিন শিশু মারা গেছে এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৫ শিশু মারা গেছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৮ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তির পরিসংখ্যান

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে একজনের। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ভর্তি আছেন ২০০ জন।

এর মধ্যে ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১০ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৬ জন উইমেন্স মেডিক্যাল হাসপাতালে, একজন মা ও শিশু হাসপাতালে, একজন আল হারামাইন হাসপাতালে, ৭ জন রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে, দুই জন মাউন্ট এডোরা হাসপাতালে, দুই জন নর্থ ইস্ট হাসপাতালে, দুই জন পার্ক ভিউ মেডিক্যাল হাসপাতালে, চার জন হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দুই জন সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, তিন জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১৫ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ও ১৫ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ