শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করলে ট্যাবুলেশন শিটের পাশাপাশি পরীক্ষার খাতাও চেক করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বুধবার (১ জুলাই) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর নিউজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক মাধ্যমে যেকোনো বিভ্রান্তিকর নিউজ ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যে সব দুর্বলতা রয়েছে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।


