চীনের বেইজিংয়ের সিনহুয়া ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।
সিনহুয়া ইউনিভার্সিটির পরিচিতি
চীনের বেইজিংয়ে ১৯১১ সালে যাত্রা শুরু সিনহুয়া ইউনিভার্সিটির। চীনের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় একাডেমিক কারণে বিশ্বে পরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এ বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস ও লিটারেচার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।
স্কলারশিপের সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা যেসব সুবিধা পাবেন:
- টিউশন ফি
- বিমানে আসা-যাওয়ার খরচ
- মাসিক উপবৃত্তি (থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য)
- বইপত্র কেনার জন্য ভাতা
- স্বাস্থ্যবিমা
- ভ্রমণ ভাতা
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে; ১ আগস্ট ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম (অর্থাৎ এখনো ২৯ পূর্ণ হয়নি) হতে হবে; নেতৃত্বের দক্ষতা থাকতে হবে; ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। টোয়েফল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- জীবনবৃত্তান্ত (সিভি)
- অনলাইন আবেদনপত্র
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- রেফারেন্স লেটার তিনটি
- আইইএলটিএস স্কোর
- স্টেটমেন্ট অব পারপাস
- লিডারশিপ পারপাস প্রবন্ধ
- অন্যান্য পেপারস (যদি থাকে)
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ তারিখ: আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬।



