এমআইটিতে পড়তে খরচ কত? ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সম্পূর্ণ খরচের তালিকা
এমআইটিতে পড়তে খরচ কত? ২০২৬-২৭ শিক্ষাবর্ষের খরচের তালিকা

বিশ্বের বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) শীর্ষেই থাকে। ২০২৬ সালেও বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বিশ্বের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানটি। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গবেষণার উৎকর্ষতার জন্য পরিচিত প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এখনো অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

এই স্বপ্ন পূরণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এখানে পড়াশোনা করতে খরচ কত?

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মোট খরচ কত

এমআইটির অফিশিয়াল হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীর বার্ষিক মোট খরচ প্রায় ৯২ হাজার ৭২০ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খরচের প্রধান খাতগুলো

  • টিউশন: ৬৬ হাজার ৭২০ ডলার (প্রায় ৮০ লাখ ৬ হাজার টাকা)
  • স্টুডেন্ট লাইফ ফি: ৪২০ ডলার (প্রায় ৫০ হাজার ৪০০ টাকা)
  • আবাসন: ১৪ হাজার ৯০ ডলার (প্রায় ১৬ লাখ ৯১ হাজার টাকা)
  • খাবার: ৮ হাজার ১০৪ ডলার (প্রায় ৯ লাখ ৭২ হাজার টাকা)
  • বই ও শিক্ষাসামগ্রী: ৯৩০ ডলার (প্রায় ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা)
  • ব্যক্তিগত খরচ: ২ হাজার ৪৯৬ ডলার (প্রায় ২ লাখ ৯৯ হাজার ৫২০ টাকা)

আর্থিক সহায়তা

এমআইটির একটি শক্তিশালী ‘চাহিদাভিত্তিক আর্থিক সহায়তা’ ব্যবস্থা চালু রেখেছে। এর মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা তাঁদের আর্থিক অবস্থার ভিত্তিতে সহায়তা পেতে পারেন।

যেসব পরিবারের বার্ষিক আয় ২ লাখ ডলার বা ২ কোটি ৪০ লাখ টাকার কম, তাঁরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে টিউশন ফি ছাড় পেতে পারেন। কিছু ক্ষেত্রে আবাসন ও খাবারের খরচও আংশিক বা সম্পূর্ণভাবে কভার করা হতে পারে।

এমআইটিতে পড়াশোনা অত্যন্ত ব্যয়বহুল হলেও স্কলারশিপ ও আর্থিক সহায়তার কারণে মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি এখনো সহজলভ্য একটি লক্ষ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ