জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলে শূন্য আসনে আবেদন আহ্বান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হলের শূন্য আসনে আবেদন আহ্বান

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে শূন্য আসনের বিপরীতে নতুন শিক্ষার্থীদের আসন বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার হল প্রাধক্ষ্য অধ্যাপক আঞ্জুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (২১ ব্যাচ) ছাত্রীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যবস্থাপনা পোর্টাল student.erp.jnu.ac.bd-এ নির্ধারিত সময়ের মধ্যে লগইন করে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার জন্য বলা হয়েছে। হল প্রশাসন জানিয়েছে, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে কিছুসংখ্যক আসন খালি থাকা সাপেক্ষে এই আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

মেধা ও দারিদ্র্যের ভিত্তিতে আসন বরাদ্দ

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধক্ষ্য অধ্যাপক আঞ্জুমান আরা প্রথম আলোকে বলেন, ‘মেধা ও দারিদ্র্যের বিষয়ে গুরুত্ব দিয়ে হলে সিট প্রদান করা হয়। হলে সিট পাওয়ার আগে ভাইভা দিয়ে ছাত্রীদের ওঠানো হয়। সেখানে যোগ্যতা মিলে গেলে সিট পাওয়ার তালিকা প্রকাশ করি।’ এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মেধা ও আর্থিক অবস্থা বিবেচনায় নেওয়া হয় বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ