আইএসডিবি-বিআইএসইডব্লিউর আইটি স্কলারশিপ: নন-আইটি স্নাতকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ
আইএসডিবি-বিআইএসইডব্লিউর আইটি স্কলারশিপ: নন-আইটি স্নাতকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি–বিআইএসইডব্লিউ) নন-আইটি স্নাতক ও ডিপ্লোমাধারীদের জন্য আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডের আবেদন গ্রহণ করছে। আবেদনের শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬।

প্রোগ্রামের বিবরণ

আইএসডিবি–বিআইএসইডব্লিউ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে যেকোনো বিভাগ (বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক) থেকে স্নাতক ডিগ্রিধারীরা আইটি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

সুদক্ষ ট্রেইনারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে সুনির্দিষ্ট বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি মাসে বিভিন্ন মডিউলের ওপর আলাদাভাবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীর প্রস্তুতির ঘাটতি পূরণে অতিরিক্ত সময় পাঠদানের ব্যবস্থা থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্কলারশিপের সুবিধা

  • প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে।
  • এটি দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম।
  • সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’–এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

যোগ্যতা ও কোর্সসমূহ

স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদনযোগ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্নাতকদের জন্য কোর্স: ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড, ফ্লাটার), ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেস, ওয়ার্ডপ্রেস), ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস (এএসপি.নেট, অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট), ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্স: আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (লারাভেল, রিঅ্যাক্ট), নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (এএসপি.নেট), ক্লাউড কম্পিউটিং (ওরাকল অ্যাপেক্স), থ্রিডি ভিজ্যুয়ালাইজেশন।

শর্তাবলী

  • আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
  • পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।
  • ডিপ্লোমাধারীদের জন্য সকল কোর্স শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হয়।

সাফল্যের হার

প্রতি বছর সহস্রাধিক প্রশিক্ষণার্থী সফলভাবে আইটি প্রশিক্ষণ সমাপ্ত করে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলছেন। তারা দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং অনেকে আইটি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এছাড়া বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে দেশের জন্য রেমিট্যান্স আনছেন। উল্লেখ্য, প্রশিক্ষণ সমাপ্তকারীদের শতকরা ৯২ শতাংশ তথ্যপ্রযুক্তির বিভিন্ন পেশায় কর্মরত আছেন।

আইএসডিবি–বিআইএসইডব্লিউ ১৯৮৭ সালে বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।