সাধারণ জ্ঞান: বিজ্ঞান প্রশ্নোত্তর সিরিজ
সাধারণ জ্ঞান: বিজ্ঞান প্রশ্নোত্তর

বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

সূর্য থেকে পৃথিবীতে আলো আসে বিকিরণ পদ্ধতিতে। সাদা রঙের বস্তুর প্রতিফলন ক্ষমতা বেশি, অন্যদিকে কালো রঙের বস্তুর শোষণক্ষমতা বেশি। কোনো বস্তুতে আলো পড়ে বাধা পেয়ে ফিরে আসলে তাকে প্রতিফলন বলে। অমসৃণ তলে আলোর প্রতিফলন কম হয়।

সূর্য ওঠা ও ডোবার সময় আকাশ লাল দেখায় আলোর বিক্ষেপণের কারণে। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। বেগের একক মিটার/সেকেন্ড এবং ত্বরণের একক মিটার/সেকেন্ড২।

গতি ও বল সম্পর্কিত প্রশ্ন

বৈদ্যুতিক পাখার গতি ঘূর্ণন গতি। জটিল গতিতে ঘূর্ণন ও চলন—উভয় গতি বিদ্যমান। সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসর হয়, এটি ঘূর্ণন চলন গতি বা জটিল গতি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হামিদ উত্তর দিকে ১০ সেকেন্ডে ১৫ মিটার গেলে তার বেগ ১.৫ মিটার/সেকেন্ড উত্তর দিকে। রচন কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় চার পাক দৌড়ে ২৫ মিনিটে ৫০০০ মিটার গেলে তার দ্রুতি ৩.৩৩ মি/সে। একটি গাড়ি ৩ সেকেন্ডে ৬০ মিটার দূরত্ব অতিক্রম করলে তার দ্রুতি ২০ মি/সে। পাখির উড়ে যাওয়া চলন গতি। বলের একক নিউটন।

জীবাশ্ম জ্বালানি ও জ্যোতির্বিজ্ঞান

কয়লা জীবাশ্ম জ্বালানির উদাহরণ। সূর্য একটি নক্ষত্র। পৃথিবীর উপগ্রহ একটি, তা হলো চাঁদ।

অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ