সিএআরডি–এমআরআই প্রতিনিধিদলের আশা ইউনিভার্সিটি পরিদর্শন
সিএআরডি–এমআরআই প্রতিনিধিদলের আশা ইউনিভার্সিটি পরিদর্শন

ফিলিপাইনের সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট–মিউচুয়ালি রিইনফোর্সিং ইনস্টিটিউশনসের (সিএআরডি–এমআরআই) চার সদস্যের একটি প্রতিনিধিদল আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেছে। গত সোমবার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে বিশ্ববিদ্যালয়টির সিটি ক্যাম্পাসে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব ও উপস্থিত ব্যক্তিবর্গ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেশনে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কার্ড–এমআরআই ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এডজেল এ রামোস। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কার্ড ব্যাংক ও কার্ড–এমআরআইয়ের সিনিয়র উপদেষ্টা ডলোরেস এম টরেস, লরেঞ্জ ব্যানেজ ও ফ্লোরডেলিজা এল সারমিয়েন্টো।

বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও উপস্থাপনা

বিশ্ববিদ্যালয়ের সেশনটি উষ্ণ অভ্যর্থনা ও পারস্পরিক পরিচয়ের মধ্য দিয়ে শুরু হয়। জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার আশা ইউনিভার্সিটির সার্বিক চিত্র উপস্থাপন করেন। উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রাম, গবেষণামূলক উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক অর্জনগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব

মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে আইকিএসির পরিচালক অধ্যাপক আবু দাউদ হাসান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ এবং মোছা. জিনাত তারা ও দেলোয়ার হোসেন অংশ নেন। তাঁরা প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে আলোচনা এগিয়ে নেন।

ভবিষ্যৎ সহযোগিতার অঙ্গীকার

এই বৈঠক একাডেমিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ভবিষ্যতের নতুন সুযোগ তৈরির প্রতি উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত অঙ্গীকারকে আবারও নিশ্চিত করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ