জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহি কমিটি নির্বাচিত হয়েছে। শনিবার (২ মে) বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত ১৪তম দ্বিবার্ষিক সাধারণ সভায় ৪১ সদস্যের এই কমিটি নির্বাচিত হয়।
নেতৃত্বে কারা?
সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের সাবেক শিক্ষার্থী দৌলতুন্নাহার খানম বেবি। তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের সাবেক পরিচালক ও ইসলামী ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে লিমিটেডের সতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ব্যাংক এশিয়া পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেছার আহমেদ।
নির্বাচন প্রক্রিয়া
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন। নির্বাচনের আগে সকালে 'প্রাক্-বাজেট ২০২৬-২৭: অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জনমুখী বাজেট গঠনে আমাদের প্রত্যাশা' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্য
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শফিকুল ইসলাম, এম মফিজুল ইসলাম, দীল মোহাম্মদ, সিদ্দিকুর রহমান মোল্লা কামাল, উৎপল কুমার সাহা, এম গোলাম মোস্তফা, মো. তাহিয়াত হোসেন ও বিধান ত্রিপুরা। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ রেজাউল করিম। যুগ্ম সম্পাদক হিসেবে নারায়ণ চন্দ্র সরকার ও মুহাম্মদ মাহবুব আলম স্বপন নির্বাচিত হয়েছেন। সহসম্পাদক পদে মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল ও মুহাম্মদ হাদিউজ্জামান সৌরভ নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ এসরারুল হক সোপেন ও অধ্যাপক আয়েশা সিদ্দিকা রাসু নির্বাচিত হয়েছেন। মহিলাবিষয়ক সম্পাদক শামীম আরা সুলতানা গনি (নিলু) এবং সহ মহিলাবিষয়ক সম্পাদক শামীমা আক্তার নির্বাচিত হয়েছেন। শিক্ষা-গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক তৌফিকুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. আল আমিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শামসুল আরেফিন রাজিব, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাজিয়া মাহবুবা আক্তার শরমিন এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন।
কার্য নির্বাহী সদস্য
কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ এম মাহফুজুর রহমান, মো. মঈন উদ্দিন, মাসুম আলী, মো. গোলাম রাব্বানী, জামশেদুর রহমান রুবেল, নুরুন নবী নবাব, মো. আবদুস সোবাহান, নেওয়াজ খুরশিদ আহমেদ, আনোয়ার ফারুক তালুকদার শামীম, লাইলা হাসিন, মো. শামসুল আলম পাভেল, মো. কামাল হোসেন, নুসরাত আফরোজ তানিয়া, তাহের মাহমুদ ও ইসতিয়াক রায়হান শুভ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



