মুরারিচাঁদ কলেজে নজরুলের ‘কুহেলিকা’ নিয়ে পাঠচক্র
মুরারিচাঁদ কলেজে ‘কুহেলিকা’ পাঠচক্র অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা; যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি ছিলেন একাধারে সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার ও সাংবাদিক। তাঁর রচনায় বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের শক্তিশালী প্রকাশ রয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর কলম ছিল তীক্ষ্ণ অস্ত্র। কবির লেখায় যেমন বিদ্রোহ প্রকাশ পেত, তেমনি প্রেম ও মানবতার কমল আবেগও স্পষ্ট ছিল। এমনই এক রচনা ‘কুহেলিকা’।

‘কুহেলিকা’ কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উপন্যাস; যেখানে রাজনীতি, প্রেম ও সমাজের জটিলতা একসঙ্গে মিশেছে। উপন্যাসটি ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হলেও দেশপ্রেম ও মানুষের ব্যক্তিগত অনুভূতির দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে।

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার পাঠচক্রের আসর

২৯ এপ্রিল, ‘কুহেলিকা’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেটের মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। কলেজের অর্থনীতি বিভাগের সেমিনার রুমে এটি অনুষ্ঠিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাঠ আলোচনায় বন্ধু হৃদিতা সিনহা বলেন, ‘মানুষ মূলত ভালোবাসার কাঙাল। তবে সত্য–মিথ্যার বেড়াজালে মাঝেমধ্যে ভালোবাসা হারিয়ে গেলেও দায়িত্বের জায়গায় অনড় থাকতে হয়।’ তিনি আরও বলেন, স্বাধীনভাবে বাঁচার সংকল্প একবার মনে বাসা বাঁধলে তা থেকে দূরে থাকা যায় না। হতে হয় দেশান্তরী, না–হয় বিপ্লবী।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু মেহেদী হাসান, অনুপ দাস, সৈয়দা তামান্না ইসলাম, ঐশী দাশ, সুলতানা লিজা, মুমতাহিনাহ্ আনিকা, রুবাইয়াৎ রোশান ও সনি তালুকদারসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা

কার্যক্রম থেকে আরও পড়ুন মুরারিচাঁদ কলেজসারাদেশ বন্ধুসভার পাঠচক্র।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ