কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ২০ গ্রেডে মোট ২৫১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬।
পদসমূহের বিবরণ ও বেতন স্কেল
১. ফার্মাসিস্ট (গ্রেড-১১): ২টি পদ, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
২. হিসাবরক্ষক (গ্রেড-১৩): ৪টি পদ, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ৪টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর (গ্রেড-১৪): ১টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৫. হিসাবরক্ষক (গ্রেড-১৪): ১টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৬. কোষাধ্যক্ষ (গ্রেড-১৪): ৫টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৭. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): ৫টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৮. লাইব্রেরিয়ান (গ্রেড-১৪): ৪টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৯. কম্পাউন্ডার (গ্রেড-১৪): ৪টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১০. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ২৮টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১১. স্টোর কিপার (সার্ভে) (গ্রেড-১৬): ১টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১২. ভাটা প্রসেসর (গ্রেড-১৬): ২৯টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৩. এলডিএ কাম-ডাটা প্রসেসর (গ্রেড-১৬): ৩টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৪. হিসাব সহকারী (গ্রেড-১৬): ৯টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৫. এলডিএ কাম ক্যাশিয়ার (গ্রেড-১৬): ১টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৬. এলডিএ কাম-টাইপিস্ট (গ্রেড-১৬): ১টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৭. সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার (গ্রেড-১৬): ১১টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৮. ক্যাশ সরকার (গ্রেড-১৮): ২টি পদ, বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
১৯. স্কিল্ডম্যান (গ্রেড-১৯): ৮টি পদ, বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা।
২০. অফিস সহায়ক (গ্রেড-২০): ১২৮টি পদ, বেতন স্কেল ৮,০০০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম ও ফি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ), ২ থেকে ১৭ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ), এবং ১৮ থেকে ২০ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬, বিকেল ০৫:০০টা।
বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।



