পল্লী বিদ্যুৎ সমিতিতে ১০৩৫ শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ
পল্লী বিদ্যুৎ সমিতিতে ১০৩৫ শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে 'শিক্ষানবিশ লাইনম্যান' পদে বিপুল সংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১০৩৫টি শূন্য পদে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

পদের বিবরণ

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান। মোট পদসংখ্যা: ১০৩৫টি।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শারীরিক যোগ্যতা

প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে। বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামা করতে পারার শারীরিক সামর্থ্য থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

এছাড়া, ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে ৫ বার বুক পর্যন্ত ওঠানামা করতে সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা ও ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

১৯ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২১ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল

প্রশিক্ষণকালীন (অন-প্রবেশন) নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা। প্রশিক্ষণ শেষে বেতন হবে ১৬,৬০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র (ফরম-১) নিয়ে শারীরিক পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদন ফরম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ফরমটি A4 সাইজের কাগজে স্বহস্তে পূরণ করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা। এই ফি সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার বরাবর পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রচনামূলক পরীক্ষা নেওয়া হবে। রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিক নির্বাচন করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ দেওয়া হবে।

শারীরিক পরীক্ষার তারিখ

শারীরিক পরীক্ষা ১৯ মে ২০২৬, সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাওয়া যাবে।