ময়মনসিংহে পরীক্ষার আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে পরীক্ষার আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীর পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

পরীক্ষার আগে আত্মহত্যা

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র ৪ ঘণ্টা আগে তিশা ওই ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালের দিকে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছুই জানাতে পারেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ তদন্ত শুরু

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনা সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, তদন্তের মাধ্যমে জানা যাবে কী ঘটনার কারণে তিশার এমন মৃত্যু হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ