উজিরপুরে শিক্ষকের উপর প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল
বরিশালের উজিরপুরে হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে।


