রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে: ডিএসসিসির ক্লিন কেয়ার অ্যাপ উদ্বোধন, তথ্যমন্ত্রীর অনুষ্ঠান
রাজধানীতে আজ যেসব কর্মসূচি: ক্লিন কেয়ার অ্যাপ উদ্বোধন, তথ্যমন্ত্রীর অনুষ্ঠান

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর নগর ভবনে সকাল সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সমস্যা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তথ্যমন্ত্রীর কর্মসূচি

দুপুর ১২টায় রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জাতিসংঘের নেতৃত্ব নিয়ে ভার্চুয়াল আলোচনা

সন্ধ্যা ৬টায় ‘Rethinking UN Leadership in a Fragmented World: A Bangladesh-Centred Perspective’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের নেতৃত্ব ও বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন মেডিকেল কলেজ অনুমোদন নিয়ে ওয়েবিনার

সন্ধ্যা সাড়ে ৭টায় ‘নতুন মেডিকেল কলেজের অনুমোদন: সমস্যার সমাধান, নাকি একই ভুলের পুনরাবৃত্তি?’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ