মোকামতলায় তিন নতুন ইউনিয়ন, পৌরসভা গঠনের পথে
মোকামতলায় তিন নতুন ইউনিয়ন, পৌরসভা গঠনের পথে

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে নতুন করে স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এছাড়া মোকামতলা পৌরসভা গঠনের পথে রয়েছে।

গেজেটে তথ্য প্রকাশ

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত গেজেটে এ তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে মোকামতলা ইউনিয়নকে বিভক্ত করে মোকামতলা পৌরসভা গঠনে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন এ পৌরসভার অনুমোদন মিললে মোকামতলা উপজেলা আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে পরিচালিত হবে।

স্বর্ণগ্রাম ইউনিয়ন

গত ১৪ জুন প্রকাশিত সরকারি গেজেট অনুসারে বৃহৎ ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। এ ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌজাগুলো হলো- পলাশী, হাটগাড়ী, গোকর্ণ, চন্দ্রহাটা, কচুয়া, গাথিলা গোপালপুর, ধাওয়াকান্দি, উত্তর কৃষ্টপুর, ছোবাহানপুর, কালুগাড়ী, ময়দানহাট্টা, দাড়িদহ, নিয়ামতপুর, বাগলপুর, চকবাগলপুর, খোর্দ্দ শোকড়া ও বুজরুক শোকড়া। মোট ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সীমান্ত ইউনিয়ন

বৃহৎ সৈয়দপুর ইউনিয়ন ভেঙে গঠিত সীমান্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌজাগুলো হলো- মানকৈর, ভবানীপুর, অভিরামপুর, খেরুয়াপাড়া, কিশোরীপুর, জগন্নাথপুর, আমঝুপি, জীবনপুর, কুকি কালিদাস ও কুকি জগন্নাথপুর। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন।

দিগন্ত ইউনিয়ন

বৃহৎ দেউলী ইউনিয়ন ভেঙে গঠিত দিগন্ত ইউনিয়নের মৌজাগুলো হলো- ভরিয়া (ভৈরা), মেঘাখর্দ্দ, আলমপুর, রহবল, সাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর ও বোয়ালমারী। মোট আটটি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

পুনর্গঠিত ইউনিয়নসমূহ

পুনর্গঠিত ইউনিয়নগুলোর মধ্যে নবগঠিত স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন, মোকামতলা পৌরসভা এবং শিবগঞ্জ পৌরসভার বর্ধিত অংশ বাদ দিয়ে অবশিষ্ট মৌজাগুলো নিয়ে পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • ময়দানহাট্টা ইউনিয়ন: চান্দার, বাদে গাংনই, বাদে চাটনগর, বাকসন, মোস্তফাপুর, পঁওতা, মুখুরজান, মহাব্বত নন্দীপুর, কুপা, মহাবালা, মিরাপুর ও দোগাছি মোট ১২টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। জনসংখ্যা ১৪ হাজার ৭৬৭ জন।
  • দেউলী ইউনিয়ন: লক্ষীকোলা, দেউলী, পাকুরিয়া, বিষ্ণুপুর, পোড়ানগরী, দুর্লভপুর, রামচন্দ্রপুর ও বাসিলা- মোট আটটি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। জনসংখ্যা ১৪ হাজার ৩৬০ জন।
  • সৈয়দপুর ইউনিয়ন: মির্জাপুর, গণকপাড়া, গাংনগর মাঝপাড়া, বারইপাড়া, দহপাড়া, রাধাকান্তপুর, গুপিবল্লভপুর, বড়িয়া, বৈকুণ্ঠপুর, কুকিবাজিত, মথুরা, হাবিবপুর, ইসলামপুর ও পূর্ব সৈয়দপুর- মোট ১৪টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। জনসংখ্যা ১৭ হাজার ৪৭৪ জন।
  • মোকামতলা ইউনিয়ন: মাঝপাড়া, আলোকদিয়ার, আমজানি, খামারপাড়া, আরজি পার আঁচলাই, পার আঁচলাই, বাদিয়াচরা, অনন্তপুর, হরিরামপুর, খালিমপুর, চাঁনপুর ও গণেশপুর- মোট ১২টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। জনসংখ্যা ১৬ হাজার ৪ জন।
  • শিবগঞ্জ ইউনিয়ন: মেদেনীপাড়া, ধাওয়াগীর, জুড়ি, মাঝপাড়া, গুজিয়া, তেলীপাড়া, উত্তর শ্যামপুর, এনায়েতপুর, ছোলেমান, দেবীপুর, সাদুল্যাপুর, হুদাবালা ও আলাদীপুর- মোট ১৩টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। জনসংখ্যা ২৬ হাজার ৩০৪ জন।

এদিকে মোকামতলা পৌরসভার অনুমোদন কার্যকর হলে নবগঠিত উপজেলা আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো লাভ করবে।