ঢাকায় আজকের কর্মসূচি: ডিসি সম্মেলন, মৎস্য সংবাদ সম্মেলন ও পাদুকা সমিতির দাবি
ঢাকায় আজকের কর্মসূচি: ডিসি সম্মেলন, মৎস্য ও পাদুকা

রাজধানী ঢাকায় আজ, রোববার (৩ মে) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠন প্রতিদিনের মতো আজও নানা আয়োজন করছে। দিনের শুরুতেই জেনে নিন উল্লেখযোগ্য কর্মসূচিগুলো।

ডিসি সম্মেলন

সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ডিসিদের বৈঠক, বিকাল ৪টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে ডিসিদের বৈঠক, বিকাল সাড়ে ৫টায় আইনমন্ত্রীর সঙ্গে ডিসিদের বৈঠক এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

দুপুর দেড়টায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির কর্মসূচি

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর প্রত্যাহার এবং মূসক অব্যাহতির দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ