কক্সবাজারে বজ্রপাতে আহত ৫, হাসপাতালে চিকিৎসা
কক্সবাজারে বজ্রপাতে আহত ৫, হাসপাতালে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনার বিবরণ

বুধবার (২৯ এপ্রিল) উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি বশির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ক্যাম্পে বজ্রপাতের ঘটনা ঘটে। আহতরা হলেন: জান্নাত আরা (১), রোকেয়া বেগম (১৪), নুর বেগম (২৫), মিনারা বেগম (৩০) ও ইসমত আরা (১৮)।

উদ্ধার ও চিকিৎসা

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের উদ্ধার করে প্রথমে ক্যাম্প অভ্যন্তরের একটি এনজিও পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সাব মাঝি বশির আহমদ এই তথ্য নিশ্চিত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, 'রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে পাঁচজন আহত হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনও পাইনি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ