১৭ দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে উধাও ৩ যুবক
১৭ দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে উধাও ৩ যুবক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার তিন যুবক ১৭ দিন পর উধাও হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) রাতের কোনো এক সময়ে তারা কখন, কোথায়, কোন দিকে গেছেন তা জানতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিন যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা

রৌমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন জানান, বুধবার (১ জুলাই) সকালে ভুন্দুরচর সীমান্তে তাদের তিনজনকে দেখতে গিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। ওই সীমান্ত এখন ফাঁকা রয়েছে। বিএসএফকে সেখানে আর টহল দিতে দেখা যায়নি।

পুশইনের প্রেক্ষাপট

উল্লেখ্য, গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়ায় ৬ জন এবং ভুন্দুরচর সীমান্তে ৩ জনসহ দুটি সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয় সীমান্তবাসী ও বিজিবির বাধার মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। দীর্ঘদিন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা গয়টাপাড়ার ৬ জন এক ফাঁকে সটকে পড়ে। একইভাবে ভুন্দুরচর সীমান্তে ১৭ দিন ধরে অবস্থান করা তিন যুবক মঙ্গলবার সবার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত থেকে উধাও হয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির বক্তব্য

বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, 'আমরা ভোর থেকে তাদের আর দেখতে পাচ্ছি না। তারা কোথায়, কীভাবে গেছে তা আমাদের জানা নেই। সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ