মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক

মিয়ানমারের অভ্যন্তরে ভয়াবহ মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। এ শব্দে কক্সবাজার টেকনাফ সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তের পূর্বে মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু শহর থেকে এ শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিস্ফোরণের কারণ ও পটভূমি

এক তথ্য সূত্রে জানা গেছে, মিয়ানমারের আরাকান রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক দখল করা এলাকাগুলো পুনরায় মিয়ানমারের জান্তা সরকার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তাই সেখানে অবস্থিত মিয়ানমারের বাহিনীগুলো ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দ্বন্দ্বের জেরে মর্টারশেল বিস্ফোরণ ঘটাচ্ছে। ওই বিস্ফোরণের আওয়াজ টেকনাফ সীমান্তে ভেসে আসছে।

স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া

হ্নীলার স্থানীয় বাসিন্দা নুর হোসাইন জানান, রাত সাড়ে ৯টা থেকে ৫ থেকে ৭ মিনিট পর পর উপর্যুপরি বিস্ফোরণের আওয়াজ শুনে আতঙ্কিত হচ্ছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির অবস্থান

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভুইয়া তাৎক্ষণিক যুগান্তরকে জানান, মিয়ানমারের অভ্যন্তরে শাহপরীর দ্বীপের পূর্বে মংডু শহরে বোম্পিং বা বোমা বিস্ফোরণ হচ্ছে বলে শুনে আমরা ব্যাটালিয়ন থেকে সীমান্তের শাহপরীর দ্বীপে যাচ্ছি। বিস্তারিত আরও পরে জানাব। তবে মিয়ানমার প্রান্ত থেকে বিস্ফোরণের বিকট শব্দ টেকনাফে শোনা যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ