মনপুরায় স্লুইস গেটে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ
মনপুরায় স্লুইস গেটে সাঁতার কাটতে গিয়ে ছাত্র নিখোঁজ

ভোলার মনপুরায় খালসংলগ্ন স্লুইস গেটে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায় নুরানি মাদ্রাসার ছাত্র মাহিন। এতে ওই ছাত্র নিখোঁজ রয়েছে।

উদ্ধার কার্যক্রম

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝের ঘাট এলাকায় স্লুইস গেটে ডুবে যাওয়া ছাত্রটিকে উদ্ধারে তৎপরতা চালান মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা। ভোলা থেকে বিকালে কোস্টগার্ডের ডুবুরি দল এলে ফের উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে বলে জানান মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার।

ঘটনার বিবরণ

এর আগে গত বুধবার বিকালে মাঝের ঘাট স্লুইস খালে (বেইজ্জার খাল) বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় নুরানি মাদ্রাসার ছাত্রটি। নিখোঁজ মাদ্রাসাছাত্র মাহিন (১০) মাঝের ঘাট নুরানি মাদ্রাসার তৃতীয় জামায়াতের ছাত্র। সে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রবিউল ইসলাম জানান, খবরে পেয়ে নিখোঁজ মাদ্রাসার ছাত্রকে খালসংলগ্ন স্লুইস গেট থেকে উদ্ধারে তৎপরতা চলছে। ছাত্রটিকে উদ্ধারে ভোলা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ