কর্ণফুলীতে জাহাজে অগ্নিদগ্ধ ৬ জনের মধ্যে ২ জনের মৃত্যু
কর্ণফুলীতে জাহাজে অগ্নিদগ্ধ ২ জনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এফবি দেশ’ নামক জাহাজে অগ্নিদগ্ধ হওয়া ছয়জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকায় নেওয়ার পথে এই দুইজনের মৃত্যু হয়।

নিহত দুইজনের পরিচয়

নিহত দুইজন হলেন- ‘এফবি দেশ’-এর গ্রিজার রুবেল ও ডেকের দায়িত্ব পালন করা শাহ আলম। এদের মধ্যে রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়।

ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বলেন, “গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকায় নেওয়ার পথে রুবেল ও শাহ আলম মারা যান।” পরে পরিবারের ইচ্ছায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বুধবার সকালে নিজ নিজ এলাকায় তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতদের অবস্থা

ঘটনায় গুরুতর আহত আরও একজন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হলেন জাহাজের ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম।

অপরদিকে উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

দুর্ঘটনার বিবরণ

এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাট সংলগ্ন এলাকায় নোঙর করা এফবি দেশ জাহাজের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে জাহাজে থাকা ছয়জন দগ্ধ হন। এ ঘটনায় নগরীর সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ