স্ত্রীর সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
স্ত্রীর সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলস্টেশনে শুক্রবার বেলা ১১টার দিকে স্ত্রীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেন বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল প্ল্যাটফর্মের মাঝখানে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে তিনি তার সাইকেল পাশে রেখে স্টেশনে বসে মোবাইলে কথা বলছিলেন এবং কিছু লিখছিলেন।

ফেসবুক স্ট্যাটাস

আত্মহত্যার কিছুক্ষণ আগে আশরাফুল তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘হায়রে নারী তোমার জন্য এতকিছু করলাম শেষে তুমি আমায় ভুল বুঝলে। তুমি ভালো থেকো আমি চলে গেলাম। আমার কলিজার টুকরা আয়ানকে সঙ্গে না নিলে রেখে যেও।’ এছাড়া তিনি পরিবারের কাছে অনুরোধ করেন, তার রেখে যাওয়া গরু বিক্রি করে যেন পাওনাদারদের ঋণ শোধ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারিবারিক প্রেক্ষাপট

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে আশরাফুলের বনিবনা হচ্ছিল না। তাদের একমাত্র ছেলে সন্তানের নাম আয়ান। ছেলেকে আশরাফুল খুব আদর করতেন বলে স্বজনরা জানান।

পুলিশের বক্তব্য

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ